বাংলাদেশহুসেইন এম ইলিয়াস
সহপ্রতিষ্ঠাতা, Pathao · রাইড শেয়ারিং ও ডেলিভারি
রাইড শেয়ারিং ও ডেলিভারি অ্যাপ পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা তিনি। দেশের বাইরে রাইড শেয়ারিং সেবা দেওয়া প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান পাঠাও।
২০১৫ সালের মার্চে ফাহিম সালেহ ও সিফাত আদনানের সঙ্গে মিলে হুসেইন এম ইলিয়াস পাঠাও প্রতিষ্ঠা করেন। রাইড, খাবার ও পার্সেল ডেলিভারি নিয়ে এটি সারা বাংলাদেশে একটি সুপার অ্যাপে পরিণত হয়।
২০১৮ সালে নেপালে সেবা চালুর মধ্য দিয়ে পাঠাও দেশের বাইরে রাইড শেয়ারিং সেবা দেওয়া প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হয়। ২০১৯ সালে ইলিয়াস ফোর্বস ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পান।
সূত্র: Dhaka Tribune